রাশিয়া আক্রমণ করলে কীভাবে মোকাবিলা করবে ফিনল্যান্ড?
সুপারশপে কেন যাবেন আপনি? চাল, ডাল কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে- তাইতো? আপনার-আমার প্রচলিত ধারণাটাই পাল্টে দিয়েছে ফিনল্যান্ড। নিজেদের সুপারশপগুলোকে গড়ে তুলেছে একেকটি প্রতিরক্ষা হাব হিসেবে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাইবার হামলা; যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত সুপারশপগুলো। ফিনল্যান্ডের সুপারশপগুলো এখন আর কেবল নিছক চাল, ডাল কিংবা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জায়গা নয়; একেকটি সুপারশপ পরিণত হয়েছে প্রতিরক্ষা, পরিবহন কিংবা সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানে। প্রতিটি সংকট মোকাবিলায় সুপারশপগুলোর রয়েছে আলাদা আলাদা পরিকল্পনা। কেন সুপারশপগুলোকে প্রতিরক্ষার অংশ হিসেবে গড়ে তুলেছে ফিনল্যান্ড? চলুন জেনে আসা যাক সে সব।
