শ্যাম রাখবেন না কুল রাখবেন মোদি?
ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে ইসরায়েল সফরে গিয়ে দেশটিকে পিতৃভূমি হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ, এখন সেই পিতৃভূমির ওপর ইরানের ক্রমাগত মিসাইল হামলার পরও টুঁ শব্দটি করছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। অন্যদিকে ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন মোদি। কিন্তু এখন দেশটির ওপর চাপিয়ে দেওয়া এ যুদ্ধের নিন্দা জানাতেও দেখা যায়নি তাকে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এক অগ্নিপরীক্ষার মুখেই ফেলে দিয়েছে মোদিকে। অবস্থা এমন যে, শ্যাম রাখবেন না কুল রাখবেন; ঠিক ভেবে পাচ্ছেন না ভারতীয় প্রধানমন্ত্রী।
