ইরান যুদ্ধ চললে সৌদি আরবের লাভ কী?
'নিশ্চিত থাকুন- সৌদি আরবের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে কাউকে ইরানে হামলা চালাতে দেব না।' ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোনকলে এমন আশ্বাসের বাণীই শুনিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। মার্কিন খ্যাতনামা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে- ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছেন তিনি।
