ঢাকায় ফিরে কী বলছেন যাত্রীরা?
ঈদের আনন্দ শেষে আবারও ব্যস্ততার নগরীতে ফিরছে মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে, জীবিকার তাগিদে রাজধানীমুখী জনস্রোত এখন বাস টার্মিনাল, রেলস্টেশন আর লঞ্চঘাটজুড়ে। কেউ ফিরছেন হাসিমুখে, কেউ বা মন খারাপ নিয়ে। তবে সবার লক্ষ্য একটাই-ফিরে আসা নিজের কর্মস্থলে।
