বাঁধনকে এখনও ২০ টাকা সালামি দেন কে?
ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাওয়া 'বনলতা এক্সপ্রেস' দর্শকদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। হুমায়ূন আহমেদের জনপ্রিয় গল্প 'কিছুক্ষণ' অবলম্বনে নির্মিত এই সিনেমার পরিচালক তানিম নূর। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে টিবিএস'র সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানে ওঠে এসেছে তার ব্যক্তিগত নানা প্রসঙ্গও।
