জাতীয় ঈদগাহে এবারের ঈদ জামাত কেন বিশেষ?
হাইকোর্ট সংলঘ্ন জাতীয় ঈদগাহ মাঠকে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এদিকে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় বিকল্প নামাজ আদায়ের জায়গায় প্রস্তুত রেখেছে ডিএসসিসি।
