জাতীয় ঈদগাহে প্রধান জামাত কখন?
ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দিন সকালে সাড়ে ৮টায়। প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায়ের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬ মার্চ জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
