যুদ্ধের প্রভাবে বাজার কতটুকু ব্যয়বহুল?
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত দুই হাজার মানুষ। মৃতদের বেশিরভাগই ইরানি। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টায় তেল আবিব, হাইফা, দখলকৃত জেরুজালেমসহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালিতে থাকা জাহাজও। এ অবস্থায় জ্বালানিবাজার ও পরিবহনব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা।
