সরকারের অগ্রাধিকার কী হওয়া উচিত?
জাতীয় নির্বাচন ঘিরে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠান ছিল ১৮ পর্বের। এসব পর্বে অতিথি ছিলেন দেশের বিশিষ্টজনরা। সবার কাছে জানতে চেয়েছিলাম, তারা কেমন সংসদ চান? ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ। তার আগে আমরা ফিরে দেখতে চাই- কেমন সংসদ চেয়েছিলেন তারা? এই একই অনুষ্ঠানে আমরা অতিথিদের কাছে আরও জানতে চেয়েছিলাম, নতুন সরকারের ১০০ দিনের কর্মসূচি কী হওয়া উচিত? তবে চলমান যুদ্ধের কারণে আগের পরিস্থিতি এখন বেশ জটিল হয়েছে। তারপরও চলুন জেনে নেই, সরকারের অগ্রাধিকার নিয়ে তখন কী বলেছিলেন অতিথিরা?
