যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সরকারের কী ক্ষতি দেখছে সিপিডি?
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি কার্যকর হলে বাংলাদেশ বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার আমদানি রাজস্ব হারাবে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। একই সঙ্গে চুক্তির কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই ধরনের সুবিধা দেয়ার বাধ্যবাধকতা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করবে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সেজন্য চুক্তিটি পুর্নমূল্যায়নের দাবি জানিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। ১০ মার্চ রাজধানীর সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে সংস্থাটি।
