সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ; ট্রাম্প কি আরও বেপরোয়া হবেন?
ইরানকে যুদ্ধের ময়দানে নামতে একরকম বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ ব্যক্তিদের হারিয়ে প্রতিশোধ নিতে গোটা মধ্যপ্রাচ্যেই হামলা চালাচ্ছে তেহরান। যেখানে বেশ সাফল্যও পাচ্ছে তারা। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে মিত্র দেশগুলো।
