শিগগিরই চাঁদাবাজ-অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শিগগিরই ঢাকা থেকে এই অভিযান শুরু আহ্বান জানান তিনি। ৪ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দুটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমত, চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের নিরপেক্ষ ও নির্ভুল তালিকা প্রণয়ন করা হচ্ছে।
