বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট আফগান বাহিনীর হাতে আটক
আফগানিস্তানের জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আফগান সামরিক বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে শনিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিমানটি আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে পাইলট প্যারাসুট নিয়ে নিচে অবতরণ করেন। তবে মাটিতে নামার পরপরই তাকে জীবিত অবস্থায় আটক করেছে আফগান নিরাপত্তা বাহিনী।
