ব্যবসার পরিবেশ উন্নত করতে যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছে ঢাকা চেম্বার
আওয়ামী লীগ সরকারের সময় যে চাঁদাবাজি হতো, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়ে কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি চাঁদাবাজি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। ২৩ ফেব্রুয়ারি ডিসিসিআই রাজধানীর মতিঝিলে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নবগঠিত সরকারের নিকট প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় নতুন সরকারের কাছে চাঁদাবাজি নিরসন ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাসকীন আহমেদ।
