দাম বেশি রাখলেই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি র্যাবের
দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে র্যাব। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৯ টি মামলায় সতর্কমূলকভাবে ২৬ হাজার টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমান টিম। ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজার এলাকায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে র্যাবের মোবাইল কোর্ট পরিচালনা শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মুহাম্মদ জুবায়ের। তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে কোনো হের-ফের হবে না। রমজানের পুরো মাসজুড়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে।
