কৃত্রিম বুদ্ধিমত্তা কি অস্ত্রোপচারে ভুল করছে?
অপারেশন থিয়েটারে এখন চিকিৎসকদের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। দাবি করা হচ্ছে, এই প্রযুক্তি মানুষের চোখ এড়িয়ে যাওয়া সূক্ষ্ম ভুলগুলো শনাক্ত করতে পারে অনায়াসে। তবে সম্প্রতি এমন কিছু তথ্য সামনে আসছে, যা তৈরি করছে কিছুটা উদ্বেগ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি Johnson & Johnson-এর একটি চিকিৎসা ডিভাইসে এআই যুক্ত করার পর থেকে সামনে আসছে একের পর এক যান্ত্রিক গোলযোগ ও রোগীর ওপর বিরূপ প্রভাবের অভিযোগ। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কি প্রযুক্তির ভুলেই ঘটছে এই দুর্ঘটনাগুলো? নাকি আছে অন্য কোনো কারণ।
