গাজায় সেনা মোতায়েন: ইন্দোনেশিয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নাকি কৌশল?
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া বরাবরই তার পররাষ্ট্রনীতিতে 'মুক্ত ও সক্রিয়' মতবাদের জন্য পরিচিত। কিন্তু হঠাৎ করেই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতোর সরকার গাজায় ৮,০০০ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—তাও আবার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 'বোর্ড অব পিস' -এর অধীনে।
