দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার
দুর্নীতির গুরুতর অভিযোগের মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন গেরমান গালুশচেঙ্কো। তিনি ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী। ১৫ ফেব্রুয়ারি দেশটির জাতীয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন (ন্যাবু) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তদন্তকারীদের মতে, তিনি ইউক্রেনের জ্বালানি খাতে একটি বড় দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত।
