নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে দেশবাসীকে যে বার্তা দিলেন তারেক রহমান
যেকোনো মূল্যে দেশে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণ আবারো বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের। এ বিজয় গণতন্ত্রের। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।'
