ওয়াশিংটনে শেষ হচ্ছে ১৯ ভিক্ষুর ১০৮ দিনের ‘Walk for Peace’
দুই হাজার মাইল পথ। খালি পা। সামনে তুষারে ঢেকে থাকা রাস্তা। আর হৃদয়ে একটাই বার্তা; শান্তি। টেক্সাস থেকে যাত্রা শুরু করে টানা ১০৮ দিন ধরে হেঁটে অবশেষে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাচ্ছেন ১৯ জন বৌদ্ধ ভিক্ষু। স্থানীয় সময় ১১ ফেব্রুয়ারি শেষ হয়েছে তাঁদের এই ব্যতিক্রমী 'Walk for Peace'। প্রায় চার মাসের এই দীর্ঘ পদযাত্রায় তাঁরা পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি পথ। কোনো প্রচার নয়, নেই স্লোগান, নেই রাজনৈতিক কোনো ভাষণ। আছে শুধু নীরবতা আর দৃঢ় সংকল্প।
