বাংলাদেশের নির্বাচনকে কীভাবে দেখছে বিশ্ব?
শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষা এখন সরকারিভাবে চূড়ান্ত ফলাফলের। গণতন্ত্রে উত্তরণের এই যাত্রায় বাংলাদেশের নির্বাচনে চোখ রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
