এবার পালা অপেক্ষার- কে জিতল, কে হারল?
বড় কোনো অঘটন ছাড়াই শেষ হলো ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষিত এই ভোট সারা দেশে রূপ নেয় গণতন্ত্র উৎসবে। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম। তারপরও এবার পালা অপেক্ষার- কে জিতল, কে হারল? তবে যে দলই জয়ী হোক না কেন অন্য দলগুলো তা মেনে নেবে বলে আশা, রাজনৈতিক বিশ্লেষকদের। আর এভাবেই গণতন্ত্রের পথে নতুন চলা শুরু হবে বাংলাদেশের।
