নির্বাচনে সবাইকে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান এ এম এম নাসির উদ্দিনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টার দিকে এই ভাষণ দেন তিনি।
