পশ্চিম তীর দখল: ইসরায়েলকে থামাতে পারবেন ট্রাম্প?
'আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না। এটা হবে না। যথেষ্ট হয়েছে। এবার তাদের থামতে হবে।' গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পশ্চিম তীরের দখল ফিরে পাওয়ার স্বপ্ন দেখেছিল ফিলিস্তিনিরা। কিন্তু বাস্তবতা হলো- পশ্চিম তীরকে নিজেদের সঙ্গে যুক্ত করার নোংরা খেলায় এখনো মত্ত ইসরায়েল।
