প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিয়ে কী বলছে টিআইবি?
নির্বাচনী পরিস্থিতিতে দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ এবং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ঝুঁকির মুখে রয়েছেন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা মনিটরিং সেলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
