নিউমুরিং টার্মিনাল ইজারার চুক্তি নিয়ে কী বললেন আশিক চৌধুরী?
চলতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বহুল আলোচিত চুক্তিটি সই হচ্ছে না বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
