নামসর্বস্ব প্রতিষ্ঠান থেকে সাড়ে দশ হাজার নির্বাচনী পর্যবেক্ষক
একটি অজ-পাঁড়াগায়ে জরাজীর্ণ ভবনে প্রধান কার্যালয়। নেই পর্যাপ্ত জনবল। অথচ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশীয় মোট পর্যবেক্ষকের ১৯ শতাংশ দেয়া হয় এই প্রতিষ্ঠানের। এমন খবরে উদ্বিগ্ন হয় সচেতন নাগরিক সমাজ। অবশেষে পাশা'র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
