‘মুখের ঘা ১০ দিনের বেশি থাকলেই ঝুঁকি’
মুখের ভেতরের ঠোঁট, জিহ্বা, মাড়ি, গাল, মুখের তলা বা তালুতে হওয়া ক্যান্সারকে মুখের ক্যান্সার বলা হয়। বাংলাদেশে মুখের ক্যান্সারের হার উন্নত বিশ্বের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ধোয়াবিহীন তামাক ব্যবহার এর অন্যতম কারণ। ১০ দিনের বেশি মুখের ঘা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুখের ক্যান্সারের কারণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ও ডিন ডেন্টাল অনুষদ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
