শাটডাউন এড়াতে কত ডলারের প্যাকেজ অনুমোদন করল যুক্তরাষ্ট্র?
আবারও শাটডাউনের কবলে পড়েছিল যুক্তরাষ্ট্র। এবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন নিয়ে দ্বন্দ্বে নির্ধারিত সময়ে বাজেট বিল পাস না হওয়ায় ৩১ জানুয়ারি থেকেই আংশিক শাটডাউনে চলে যায় মার্কিন ফেডারেল সরকার। তবে আগের বারের মতো লম্বা শাটডাউনের মুখে পড়তে হয়নি মার্কিনীদের। ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে বিলটি। ১.২ ট্রিলিয়ন ডলারের ব্যয় প্যাকেজ অনুমোদন দিয়েছে প্রতিনিধি পরিষদ।
