পোস্টাল ব্যালট স্ক্যানিং স্থগিত, কী বলছে কর্তৃপক্ষ?
সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে আসা পোস্টাল ব্যালটগুলোর স্ক্যানিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালট খামগুলো বারকোড মেশিন দিয়ে কিউআর কোড স্ক্যানিং করার সময় অসামঞ্জস্য তথ্য আসায় এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, ১ ফেব্রুয়ারি ওসিভি ও আইসিপিভি ভোটের পোষ্টাল ব্যালট বাক্সে গ্রহণের প্রথম দিন ছিল। এ জন্য গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট স্ক্যান করতে গিয়ে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় স্থগিত করা হয় কার্যক্রম।
