দিনাজপুরে বিএনপি অফিসে হামলা, অভিযোগের তির কাদের দিকে?
দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি অফিসে হামলা ভাঙচুরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিএনপির কর্মীরা জানিয়েছেন, ৩১ জানুয়ারি রাতে নবাবগঞ্জ উপজেলার দলারদরগা বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে থিম সং বাজাচ্ছিলেন। এই সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে জনসংযোগ করতে আসে এবং থিম সং বন্ধ করতে বলে। কিন্তু বিএনপির কর্মীরা থিম সং বন্ধ না করায় কথাকাটাকাটি এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
