ট্রাম্পের খবরদারি মেনে নেবেন পরবর্তী ফেড চেয়ারম্যান?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন; আর তা সমালোচনার মুখে পড়েনি সম্প্রতি এমন ঘটনা বিরল। এবার তেমনই এক ঘটনা দেখা গেল কেভিন ওয়ার্শের বেলায়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে ট্রাম্পের ওয়ার্শকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে সাধরে গ্রহণ করেছে সবাই। আর্থিক বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। তাহলে কি নিজের উদ্দেশ্য হাসিলে ভুল লোককে বেছে নিলেন ট্রাম্প- উঠছে সেই প্রশ্নও।
