স্বর্ণের রেকর্ড দামের নেপথ্যে তিন কারণ
বিশ্বজুড়েই বাড়ছে স্বর্ণের দাম। ভাঙছে একের পর এক রেকর্ড। বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে এ ধাতুটির দাম। আউন্স প্রতি বিক্রি হচ্ছে ৫ হাজার ডলারেরও বেশি দামে। এমনকি কিছু সময়ের জন্য এটি সাড়ে ৫ হাজার ডলারেও বিক্রি হয়েছে। প্রতিদিনই যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম; তখন ৩০ জানুয়ারি ভিন্ন এক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। এদিন দাম বৃদ্ধির প্রথা ভেঙে এক ধাক্কায় ৬ শতাংশ কমেছে স্বর্ণের দাম। হঠাৎ স্বর্ণের দাম কমে যাওয়ার কারণ কি? একের পর এক বিশ্বরেকর্ড গড়ার নেপথ্যেই বা কী কারণ? স্বর্ণের দাম বৃদ্ধির নেপথ্যের তিনটি কারণ জানাবো টিবিএস এক্সপ্লেনারে।
