চীনের সঙ্গে বন্ধুত্ব কি লন্ডনের জন্য বুমেরাং হবে?
আট বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে কিয়ার স্টারমারের বৈঠক। যা কোনো নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং দু'দেশের শীতল হয়ে আসা সম্পর্কের এক নতুন মোড়। কিন্তু এই নতুন শুরুর প্রথম পদক্ষেপেই বাধ সেধেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
