‘টাকা পাচারকারীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে’
বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি আমলাতান্ত্রিক জটিলতা। সরকারি দপ্তরে লালফিতার দৌরাত্ম্যের কারণে ব্যবসায়ীরা হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির শিকার হন। আবার বিদেশে অর্থ পাচারের কারণে তারা প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে পর্যাপ্ত ঋণ নিতে পারছেন না। অর্থনীতিতে আরও গতি আনতে এসব সমস্যার সমাধানে যথাযথ উদ্যোগ নিতে হবে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।
