নারীরা সহিংসতার শিকার হলে কোথায় অভিযোগ করবেন?
২০২৪-এর জরিপ বলছে, বাংলাদেশে ৬৪% নারী সহিংসতার শিকার হয়েও চুপ থাকেন এবং মাত্র ৭% আইনি সাহায্য নেন। এমনকি সরকারি হেল্পলাইন নম্বর সম্পর্কে জানেন মাত্র ১২% নারী। সহিংসতার শিকার নারীরা কি মুখ খোলেন? স্বামী নির্যাতন করলে মুখ বুজে সহ্য করাই কি 'ভালো স্ত্রী'র লক্ষণ? কেন তারা প্রতিবাদ করতে দ্বিধা করেন? আর বিপদে পড়লে কোথায় অভিযোগ করতে হয়, তা কি আমরা জানি? বাংলাদেশের যেকোনো প্রান্তে প্রশ্নগুলো করলে উত্তর আসে নীরবতা কিংবা একরাশ অসহায়ত্ব। নীরবতা কোনো সমাধান নয়। আপনি বা আপনার পরিচিত কেউ সহিংসতার শিকার হলে আজই কল করুন টোল-ফ্রি হেল্পলাইন ১০৯ নম্বরে। আপনার একটি কলই হতে পারে সুরক্ষার প্রথম পদক্ষেপ।
