আঘাত এলে পাল্টা আঘাত করা হবে: নাহিদ ইসলাম
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারকালে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে। এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেছেন, আঘাত এলে পাল্টা আঘাত করা হবে।
