ভোট গণনা ও ফল ঘোষণার বিষয়ে কী জানালেন ইসি সচিব?
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা থাকায় এবারের নির্বাচনের ফলাফল ঘোষণা করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে। পোস্টাল ভোট গ্রহণ, ফেরত আসা ব্যালট যাচাই এবং গণনার প্রতিটি ধাপ যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করতে সময় প্রয়োজন হবে। ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব।
