আর্থিক অবস্থা ভালো না, ওষুধ কোম্পানিগুলো শেষ হয়ে যাবে: কায়সার কবির
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE-এ অতিথি হয়েছেন রেনাটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার কবির। ওষুধ শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনায় তিনি তুলে ধরেছেন কীভাবে প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণা (R&D) বিশ্বজুড়ে ওষুধের উৎপাদন ও সহজলভ্যতাকে বদলে দিচ্ছে। তবে কায়সার কবির সতর্ক করেছেন যে, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সরকারি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশীয় অনেক ছোট কোম্পানি আজ অস্তিত্ব সংকটে ভুগছে এবং বড় প্রতিষ্ঠানগুলোও চাপে রয়েছে। এই খাতের বৈশ্বিক প্রসারের জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার, ওষুধের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ এবং বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে মুদ্রা বিনিময় নীতি শিথিল করার ওপর গুরুত্বারোপ করেছেন। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
