বহু প্রতিক্ষার পর এক টেবিলে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
প্রায় চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো একসঙ্গে আলোচনায় বসেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ২৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয় এই ত্রিপক্ষীয় বৈঠক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২৪ জানুয়ারিও আলোচনা হওয়ার কথা রয়েছে।
