মাচাদো নাকি অন্য কেউ হবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট?
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এক মাস দেশটিতে কোনো নির্বাচন হবে না। এরপর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী, তার মেয়াদ তিন মাস। এরপর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এদিকে বিরোধী নেতা শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো দায়িত্ব নেওয়ার জন্য যারপরনাই উঠেপড়ে লেগেছেন।
