'হাসিনা জাতীয় পার্টিকে ভোট দিতে বললে জামায়াতের হার্টফেইল অবস্থা হবে’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এ পর্বের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আগামী সংসদ কেমন হবে এমন আলোচনায় তিনি বলেন, আগামী সরকারের বড় চ্যালেঞ্জ হবে সংসদের বাইরে থাকা আওয়ামী লীগ নিয়ে এবং নির্বাচনের প্রচারণা থেকে ফলাফল, সবখানে মবের আশঙ্কাও করেন মাসুদ কামাল। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
