দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কী বলেছেন গভর্নর?
আইএমএফের ঋণের কিস্তি না এলেও অর্থনীতির বিভিন্ন চাহিদা ভালোভাবে সামাল দেয়া গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে নেয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ১৯ জানুয়ারি সন্ধ্যায় মেট্রোপলিটন চেম্বার আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
