মার্চে নিজস্ব অর্থায়নেই পদ্মা ব্যারেজ তৈরির কাজ শুরু হচ্ছে
আবারও পুরোনো পানি সংকটে পড়তে পারে বাংলাদেশ। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ তৈরির পরিকল্পনা করছে ঢাকা। অবশেষে সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৫ জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এই প্রস্তাব পর্যালোচনা করা হয়।
