গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলেই নতুন শুল্ক আরোপ
ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় বাধা দিলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি বলেন, দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত না হলে তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন।
