গণমাধ্যম ছাড়া সরকারকে কেউ সত্য বলে না: মাহফুজ আনাম
স্বাধীন, দায়িত্বষশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব যৌথভাবে একটি গণমাধ্যমকর্মী সম্মিলনের আয়োজন করে। ১৭ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এর আয়োজন করা হয়।
