ধোঁয়ায় অসুস্থ অনেকে: শ্বাসরোধে মৃত্যু, বলছে ফায়ার সার্ভিস
রাজধানীর উত্তরায় একটি ছয়তলা বাড়িতে আগুন লেগে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার সকালে ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
