ঢাকা নিজেই একটা ধাঁধা হয়ে গেছে: ড. আদিল মুহাম্মদ খান
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE-এ অতিথি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। শহর হিসেবে ঢাকার ভবিষৎ কী? এমন আলোচনায় ড. আদিল বলেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্য মানুষ এই ঢাকা শহরে আসে। সবার ঢাকা কেন্দ্রিকতা দেশের উন্নয়নে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
