জাতীয় পার্টির ১৪ প্রার্থীর আপিল আবেদন নাকচ
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে টানা ষষ্ঠ দিনের মতো চলছে আপিল শুনানি। ১৫ জানুয়ারি শুনানি চলাকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির ১৪ জনের আপিল আবেদন না মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে 'মব' সৃষ্টির করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
