আবারো কেন পোস্টাল ব্যালট ছাপানোর দাবি বিএনপির
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে তিনটি রাজনৈতিক দলকে সুবিধা দেয়া হয়েছে। বঞ্চিত করা হয়েছে বিএনপিকে। এছাড়া বিদেশে অবস্থানরত দুজন জামায়াত নেতার বাড়িতে পোস্টাল ব্যালট পাওয়া গেছে। যা অনৈতিক ও বেআইনি বলে মনে করে বিএনপি। সে কারণে আবারো পোস্টাল ব্যালট ছাপানোর দাবি জানিয়েছে দলটি। ১৪ জানুয়ারি রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
